ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ কুখ্যাত সন্ত্রাসী 'ডন রাশেল' আটক
আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব, টেকনাফ
প্রকাশ: Sunday, 26 April, 2026, 11:20 AM

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ কুখ্যাত সন্ত্রাসী 'ডন রাশেল' আটক

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ কুখ্যাত সন্ত্রাসী 'ডন রাশেল' আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, তাজা গুলি ও দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, একইদিন ভোররাত ৩টার দিকে টেকনাফ থানাধীন সিকদার পাড়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং তিনটি দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মো. রাসেল (৩৬), ওরফে ‘ডন রাসেল’। তিনি টেকনাফের সিকদার পাড়ার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মানবপাচার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার নামে মানবপাচার, মাদক ও অস্ত্র সংক্রান্ত মোট আটটি মামলা রয়েছে।

কোস্ট গার্ড জানায়, এর আগেও টেকনাফ থানা পুলিশ তাকে একাধিকবার বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছিল।
জব্দকৃত অস্ত্র ও আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status