ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 April, 2026, 3:21 PM

যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার চুড়ামনকাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম  মিরাজ দফাদার (৪২)। তিনি সদর উপজেলার নরেন্দ্রপুর পূর্বপাড়া এলাকার মৃত নওয়াব আলী দফাদারের ছেলে। বর্তমানে তিনি শহরের সাদেক দারোগার মোড় এলাকায় বসবাস করেন।

যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কোতয়ালী মডেল থানাধীন চুড়ামনকাটি ইউনিয়নের মুজাহিদ ভিলার সামনে অভিযান চালানো হয়। সেখানে চুড়ামনকাটি-চৌগাছা সড়কের দক্ষিণ পাশ থেকে মিরাজকে আটক করেন অধিদপ্তরের সদস্যরা।

এসময় তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।এ ঘটনায় উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status