|
শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু রোববার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গুনিয়াকুড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে ৩৪২/২ নম্বর রেল পিলার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টারকে বিষয়টি অবহিত করেন। পরে স্টেশন কর্তৃপক্ষ রেলওয়ে পুলিশকে খবর দেয়। প্রত্যক্ষদর্শী জাকির মোড়ল জানান, সকালে মোটরসাইকেলে কাওরাইদ থেকে শ্রীপুর যাওয়ার পথে তিনি রেললাইনের পাশে ওই যুবকের মরদেহ দেখতে পান। পরে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে বিষয়টি সংশ্লিষ্টদের জানান। কাওরাইদ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আল আমিন বলেন, সকাল সাড়ে সাতটার দিকে বলাকা কমিউটার ট্রেন পার হওয়ার পর স্থানীয়রা দুর্ঘটনার বিষয়টি তাদের জানান। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে জয়দেবপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) কাইয়ূম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অনলাইন জুয়ার টাকা জোগাতে নাহিদা হত্যার প্রতিবাদে ধামরাই সেন্ট্রাল স্কুল পরিবারের মানববন্ধন
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভোটের হিসাব মনে করিয়ে দিলেন আবু আশফাক, বিএনপির ওপর ভর করেই তাদের আসন প্রাপ্তি
দুধকুমারে বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য, ঝুঁকিতে কোটি টাকা বাঁধ, উদ্বিগ্ন স্থানীয়রা
