|
তীব্র গরমে গাজীপুরে স্বস্তির বৃষ্টি
নতুন সময় প্রতিনিধি
|
![]() তীব্র গরমে গাজীপুরে স্বস্তির বৃষ্টি গত কয়েকদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় তাপমাত্রা বেড়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছিল চরম অস্বস্তি। বিশেষ করে শ্রমজীবী মানুষ, পথচারী ও কর্মজীবীদের ভোগান্তি ছিল বেশি। তবে রবিবার বিকেলের বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে যায় এবং পরিবেশে আসে প্রশান্তি। বৃষ্টি শুরু হলে অনেকেই রাস্তায় দাঁড়িয়ে উপভোগ করতে দেখা যায়। কেউ কেউ ছাতা নিয়ে চলাফেরা করলেও অনেকেই বৃষ্টিতে ভিজে স্বস্তি প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে অসহনীয় গরমে ঘরে-বাইরে থাকা কষ্টকর হয়ে উঠেছিল। হঠাৎ এই বৃষ্টি গরম থেকে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, কালবৈশাখীর প্রভাবে মাঝে মাঝে এমন বৃষ্টি হতে পারে, যা তাপমাত্রা কিছুটা কমাতে সহায়ক হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
