|
বাউফলে গেটকা প্রকল্পের সভা: জলবায়ু মোকাবেলায় নারীর নেতৃত্ব জোরদারের আহ্বান
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাউফলে গেটকা প্রকল্পের সভা: জলবায়ু মোকাবেলায় নারীর নেতৃত্ব জোরদারের আহ্বান রবিবার (২৬ জুন ২০২৬) সকালে বাউফল উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় লোকমোর্চা কমিটির সদস্যরা অংশ নেন। সভাটি আয়োজন করে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও ওয়েভ ফাউন্ডেশন। এতে সহযোগিতা দেয় বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করা গেলে টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব হবে। আলোচনায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। এর মধ্যে ছিল খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, জনস্বাস্থ্য সমস্যা এবং দুর্যোগকালীন করণীয়। অংশগ্রহণকারীরা এসব সমস্যা সমাধানে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আমিরুল ইসলাম। বক্তব্য দেন আরডিএস প্রতিনিধি আবদুল খালেক। তিনি স্থানীয় সরকার প্রতিনিধিদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনএসএসের গেটকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোসা. নিলুফা ইয়াসমিন। তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। সার্বিক সহযোগিতা করেন গেটকা প্রকল্পের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক নেতৃত্ব গড়ে তুলতে গেটকা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার
বাগমারায় মানবপাচার ও অপহরণ চক্রের ৩ জন গ্রেফতার, লিবিয়া থেকে ২ ভিকটিম উদ্ধার
অনলাইন জুয়ার টাকা জোগাতে নাহিদা হত্যার প্রতিবাদে ধামরাই সেন্ট্রাল স্কুল পরিবারের মানববন্ধন
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা
