|
রাঙ্গামাটি জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৪ জন গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাঙ্গামাটি জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৪ জন গ্রেফতার গত ২৫ এপ্রিল ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২৩:০০ ঘটিকায় রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় সাজেক থানার অফিসার ইনচার্জ জনাব তোফাজ্জল হোসেন-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আবু জাহিদ তুহিন-এর নেতৃত্বে সাজেক থানাধীন রুইলুই পাড়াস্থ চন্দ্রিকা রিসোর্টের পশ্চিম পার্শ্ববর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ০৪ (চার) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়| উক্ত অভিযানে তাদের হেফাজত হতে মোট ৯০ (নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮০ (আশি) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা- ১) ধন বিকাশ ত্রিপুরা (২২), পিতা- জতিন্দ্র ত্রিপুরা, মাতা- পতেন মালা ত্রিপুরা, সাং- রুইলুই পাড়া, ১৬৭ নং রুইলুই মৌজা, থানা- সাজেক, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা। ২) রিন লিয়ানা লুসাই (২৪), পিতা- সুইয়া লুসাই, মাতা- ছান হিমি লুসাই, সাং- রুইলুই পাড়া, ১৬৭ নং রুইলুই মৌজা, থানা- সাজেক, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা। ৩) মঙ্গল জয় ত্রিপুরা (৪০), পিতা- দরহা ত্রিপুরা, মাতা- চিকন লতা ত্রিপুরা, সাং- রুইলুই পাড়া, ১৬৭ নং রুইলুই মৌজা, থানা- সাজেক, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা। ৪) জুপি ত্রিপুরা (৩৯), পিতা- কান্ত মনি ত্রিপুরা, মাতা- মৃত মিনি ত্রিপুরা, সাং- রাজেন্দ্র কার্বারী পাড়া(জামতলী), থানা- দীঘিনালা, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলা-নামীয় ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে| রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার
বাগমারায় মানবপাচার ও অপহরণ চক্রের ৩ জন গ্রেফতার, লিবিয়া থেকে ২ ভিকটিম উদ্ধার
অনলাইন জুয়ার টাকা জোগাতে নাহিদা হত্যার প্রতিবাদে ধামরাই সেন্ট্রাল স্কুল পরিবারের মানববন্ধন
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা
