|
বোরো ফসল রক্ষায় রাণীশংকৈলে আলোক ফাঁদ কার্যক্রমের প্রদর্শন
নতুন সময় প্রতিনিধি
|
![]() বোরো ফসল রক্ষায় রাণীশংকৈলে আলোক ফাঁদ কার্যক্রমের প্রদর্শন মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার বারঘরিয়া এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো মৌসুমে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনসহ স্থানীয় কৃষকরা। এ সময় কৃষকদের উদ্দেশ্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, কৃষক যেন কোনোভাবে ক্ষতির সম্মুখীন না হন, সে বিষয়ে কৃষি বিভাগ সব সময় সজাগ রয়েছে। চলতি বোরো মৌসুমে কারেন্ট পোকাসহ বিভিন্ন ক্ষতিকর পোকা যাতে ফসলে আক্রমণ করতে না পারে, সে জন্য কৃষকদের সচেতন করতে উপজেলার বিভিন্ন ব্লকে এ আলোক ফাঁদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রতি সপ্তাহের মঙ্গলবার বা বুধবার নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে, যাতে কৃষকরা সময়মতো ক্ষতিকর পোকার উপস্থিতি সম্পর্কে জানতে পারেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। স্থানীয় কৃষকরা জানান, আলোক ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকার উপস্থিতি দ্রুত শনাক্ত করা সম্ভব হলে ফসল রক্ষা সহজ হবে এবং উৎপাদনও বাড়বে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত
