|
রাজস্থলীতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() রাজস্থলীতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার । এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ,রাজস্থলী উপজেলা জামাতের সভাপতি মাওলানা ফরিদ আহমেদ,রাজস্থলী থানা এসআই মোঃ জয়নাল আবেদিন,রাজস্থলী প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীরাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও শ্রমিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে আজ সারা বিশ্বে শ্রমিকদের অধিকার স্বীকৃত। মেহনতি মানুষ তাঁদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ থেকে বঞ্চিত। শ্রমিকদের ন্যায্য অধিকার, নূন্যতম মজুরি নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। বক্তারা আরও বলেন দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের অধিকার প্রতিষ্ঠায় সরকার ও সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়া প্রয়োজন। পরে সকলে মিলে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
