ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত
মোঃ সিয়াম হোসেন, এনায়েতপুর
প্রকাশ: Saturday, 2 May, 2026, 12:10 PM

মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে চৌহালী উপজেলা তাঁত শ্রমিক ট্রেড ইউনিয়ন, ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন এবং দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সদস্যরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মকবুল আহম্মেদ, জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডা. মোঃ সেলিম রেজা। এছাড়া উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. মোঃ মোফাজ্জল হোসেন সবুজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি ডা. শেখ মোঃ আইয়ুব আলী এবং সেক্রেটারি মোঃ আব্দুল কাদের প্রামাণিক।

র‍্যালি শুরুর আগে বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্যই পহেলা মে পালিত হয়, যার সূচনা হয়েছিল আমেরিকার শিকাগোর হে মার্কেটের শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে। তারা আরও উল্লেখ করেন, বর্তমান সময়েও অনেক শ্রমিক বিভিন্ন ধরনের অনিয়ম ও চাঁদাবাজির শিকার হচ্ছে, যা থেকে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status