ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
বৃষ্টিতে ভেজা ঘর, রোদে পুড়ে জীবন অসহায় ছাহেরা বেগমের করুণ বাস্তবতা
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Saturday, 2 May, 2026, 12:09 PM

বৃষ্টিতে ভেজা ঘর, রোদে পুড়ে জীবন অসহায় ছাহেরা বেগমের করুণ বাস্তবতা

বৃষ্টিতে ভেজা ঘর, রোদে পুড়ে জীবন অসহায় ছাহেরা বেগমের করুণ বাস্তবতা

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি ৪নং ওয়ার্ডের বেলছড়ি গ্রামে মানবেতর জীবনযাপন করছেন প্রায় ৮০ বছর বয়সী ছাহেরা বেগম। বহু বছর আগে স্বামী হারানোর পর থেকে ছেলে-মেয়ে , পুত্রবধূ ও দুই নাতনিকে নিয়ে একটি জীর্ণ-শীর্ণ ভাঙা কুঁড়েঘরে বসবাস করছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ে, আর রোদ উঠলে টিনের চাল তীব্র গরম হয়ে ওঠে। ঘরের অনেক অংশেই টিন নষ্ট হয়ে গেছে—কোথাও কোথাও আকাশ দেখা যায়। এমন অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশেই দিন কাটছে পরিবারটির।

ছাহেরা বেগমের ছোট ছেলে দিনমজুরের কাজ করে কোনোভাবে সংসার চালান। নিত্যদিনের খাদ্যসংকটের পাশাপাশি বৃদ্ধ মায়ের চিকিৎসা ও ওষুধের ব্যয় মেটাতে গিয়ে তাকে চরম আর্থিক সংকটে পড়তে হচ্ছে।

সম্প্রতি স্থানীয় গণমাধ্যম “নতুন সময়”-এর এক প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন, ঘরের ভেতরে একটি মাচাংয়ের নিচে বৃষ্টির পানির কারণে ছোট্ট একটি পাটি বিছিয়ে কোনোরকমে থাকার ব্যবস্থা করা হয়েছে। এমন মানবেতর দৃশ্য এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ ও সহমর্মিতা সৃষ্টি করেছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে পরিবারটি চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করলেও এখনো কোনো স্থায়ী সহায়তা পায়নি তারা। এ অবস্থায় সমাজের স্বহৃদয়বান ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত ছাহেরা বেগমের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সরকারি বা বেসরকারি উদ্যোগে অন্তত একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা হলে পরিবারটি মানবিকভাবে বেঁচে থাকার সুযোগ পাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status