|
সেনবাগে পিতা- মাতার উপর অভিমান করে যুবকের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
|
![]() সেনবাগে পিতা- মাতার উপর অভিমান করে যুবকের আত্মহত্যা খবর পেয়ে দুপুরে সেনবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী হাসপাতালের মর্গে প্রেরন করে। জানা গেছে, মোহাম্সদ ইয়াছিন সকালে টাকা পয়সা নিয়ে মা-বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। যার এক পর্যায়ে সে অভিমান করে পার্শ্ববর্তী একটি গাছের ডালের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে দুপুরে সেনবাগ থানা এস আই মো. মনির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। যোগাযোগ করলে, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনা থানা অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
যশোর শার্শায় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারী গুরুতর আহত
বিসমিল্লাহ বিল্ডার্সের আয়োজনে ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ফ্যামিলি-ডে অনুষ্ঠিত
একটি সেতুর অভাবে বন্দি জীবন লামা উপজেলার দুর্গম ফাইতং খালের স্রোতে ঝরে গেছে বহু প্রাণ, কাঁদছে কুইজ্জাখোলা পাড়া
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে দুই ব্যবসায়ীর ওপর হামলা
