|
ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই
নতুন সময় ডেস্ক
|
![]() ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, শাবওয়া প্রদেশের উপকূলবর্তী এলাকায় ‘এম/টি ইউরেকা’ নামের ট্যাংকারটি অজ্ঞাত একদল সশস্ত্র ব্যক্তি দখল করে নেয়। পরে তারা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে এডেন উপসাগর হয়ে সোমালিয়া জলসীমার দিকে নিয়ে যায়। এ ঘটনায় আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, মুকাল্লা বন্দরের প্রায় ৮৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ থেকে সন্দেহজনক নৌযান চলাচলের তথ্য পাওয়া যায়। সেখানে একটি সবুজ রঙের ছোট নৌকা ও একটি মাছ ধরার ট্রলার জাহাজটির দিকে অগ্রসর হচ্ছিল বলে জানানো হয়। ইউকেএমটিওর ওই সতর্কবার্তার পরই ওই এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
