|
বাসে হারানো পার্স উদ্ধার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় স্বস্তি পেলেন মেডিকেল শিক্ষার্থী
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাসে হারানো পার্স উদ্ধার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় স্বস্তি পেলেন মেডিকেল শিক্ষার্থী ভুক্তভোগী সামিয়া আক্তার জানান, তিনি ইউনাইটেড মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গত ১ মে ২০২৫ তারিখে একটি বাসে যাতায়াতের সময় অসাবধানতাবশত একটি পার্স ফেলে যান। পার্সটির ভেতরে একটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার টাকা ছিল। পরবর্তীতে বাসের স্টাফরা পার্সটি পেলেও সেটি অস্বীকার করেন বলে অভিযোগ করেন তিনি। এমনকি তাদের শনাক্ত করার পরও তারা বিভিন্নভাবে হয়রানি করেন। এ ঘটনায় সামিয়া আক্তার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তার মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মালামাল ফিরে পেয়ে সামিয়া আক্তার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “পুলিশের দ্রুত পদক্ষেপের কারণেই আমি আমার হারানো জিনিস ফিরে পেয়েছি। এজন্য আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।” এ ঘটনায় স্থানীয়দের মাঝে পুলিশের তৎপরতা প্রশংসিত হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
