|
শাপলা চত্বরে নিহতের তথ্য গোপন
বিচারের মুখোমুখি হচ্ছেন দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিচারের মুখোমুখি হচ্ছেন দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। আদেশে দীপু মনি, মোজাম্মেল হক বাবু এবং ফারজানা রুপাকে ১৪ মে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। তারা বর্তমানে পৃথক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। পরে ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অভিযানের সময় কিছু গণমাধ্যম পরিকল্পিতভাবে তথ্য আড়াল ও ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করেছে। ইন্টারনেট ও টেলিভিশন সম্প্রচার বন্ধসহ যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তাদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, সেদিন হেফাজতের সমাবেশে রাতের অন্ধকারে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। অথচ পরে উল্টো হেফাজতকর্মীদের বিরুদ্ধেই মামলা ও বিচার প্রক্রিয়া চালানো হয়। চিফ প্রসিকিউটর জানান, ৭ জুনের আগে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, ওইদিন ইন্টারনেট, বিদ্যুৎ এবং দুটি বেসরকারি টেলিভিশনের সম্প্রচার বন্ধ করা হয়েছিল। এসব ঘটনায় জড়িতদেরও আসামি করা হবে। এদিকে বৃহস্পতিবার সকালে হেফাজতে ইসলামের নেতারা চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা দাবি করেন, ৫ মে’র ঘটনায় নিহতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
