|
ফেসবুকে ৫ দিনের প্রেম, প্রবাসীর স্ত্রী’র ঘরে যুবক আটক
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
|
![]() ফেসবুকে ৫ দিনের প্রেম, প্রবাসীর স্ত্রী’র ঘরে যুবক আটক শুক্রবার (২২ মে) দিবাগত রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গারোডোবা এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবক নীরব (২০) পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার বলিবদ্র ইউনিয়নের মুসুদ্দি উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে কয়েকদিন আগে প্রবাসীর স্ত্রীর সঙ্গে নীরবের পরিচয় হয়। পরিচয়ের মাত্র পাঁচ দিনের মাথায় তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে বৃহস্পতিবার রাতে ওই নারীর ডাকে নীরব তার স্বামীর বাড়িতে আসেন বলে অভিযোগ রয়েছে। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা বাড়িটি ঘিরে ফেলেন। পরে আপত্তিকর অবস্থায় নীরবকে আটক করা হয়। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাটি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
