|
শাকিবের রকস্টার এ নতুন চমক, বিশেষ চরিত্রে সুনিধি নায়েক
নতুন সময় ডেস্ক
|
![]() শাকিবের রকস্টার এ নতুন চমক, বিশেষ চরিত্রে সুনিধি নায়েক নির্মাতা আজমান রুশো জানিয়েছেন, সিনেমার শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। আগামী সপ্তাহেই এটি সেন্সরে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া রয়েছেন তানজিয়া জামান মিথিলা ও সংগীতশিল্পী পান্থ কানাই। এবার যুক্ত হয়েছেন আরও এক চমক-ভারতীয় সংগীতশিল্পী সুনিধি নায়েক। জানা গেছে, সিনেমার একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলতে রাজি হননি সুনিধি। নির্মাতাও বিস্তারিত গোপন রেখেছেন। রবীন্দ্রসংগীত ও শাস্ত্রীয় সংগীতে দক্ষ সুনিধি দুই বাংলার শ্রোতাদের কাছে পরিচিত মুখ। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন এবং নিয়মিত বিভিন্ন কনসার্ট ও আয়োজনে অংশ নিচ্ছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
