|
খারাপ পার্টনার থাকার চেয়ে একা থাকাই শ্রেয়: শবনম ফারিয়া
নতুন সময় ডেস্ক
|
![]() ছবি: সংগৃহীত এবার নিজের করা এক মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিলেন এই অভিনেত্রী। সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হন শবনম ফারিয়া। সেখানে আলাপকালে খারাপ পার্টনার থাকার চেয়ে একা থাকাই শ্রেয় বলে মন্তব্য করেন এ অভিনেত্রী। অভিনয় জগতের নারীদের জন্য এমন পরিস্থিতি সামলানো অনেক বেশি কঠিন ও মানসিক চাপের বলে তিনি মনে করেন। শবনমের কথায়, পার্টনার যদি ভালো না হয়, তার চেয়ে পার্টনার না থাকা বেটার। একজন মেয়ের জন্য খারাপ পার্টনার হ্যান্ডেল করা মানসিকভাবে ও প্রফেশনালি অত্যন্ত স্ট্রেসফুল। বিশেষ করে অভিনয় পেশায় যেখানে অন্য চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে হয়, যেখানে চারপাশের অসংখ্য মানুষকে সামলাতে হয় এবং সবাই একনামে চেনে, সেখানে ব্যক্তিগত জীবন ঠিক থাকা জরুরি। তিনি আরও উল্লেখ করেন, একজন মানুষ যখন নিজে ডিপ্রেসড থাকে, তখন যদি তার ঘরেও কোনো শান্তি না থাকে, তবে জীবনটা এতটাই দুর্বিষহ হয়ে ওঠে যে সেটা আর বেশিদিন টেনে নেওয়া সম্ভব হয় না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
