ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশ‌ে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার !
মোহাম্মদ আলী বাবুল, শ্রীপুর
প্রকাশ: Saturday, 13 June, 2026, 11:05 AM

ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশ‌ে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার !

ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশ‌ে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার !

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ‌ে এমসি বাজার এলাকার একটি ময়লার ভাগাড় থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১২ জুন) সকাল  দিকে এমসি বাজারের উত্তর পাশে আদিব ডাইয়িং কারখানার সামনে মহাসড়ক সংলগ্ন ময়লার ভাগাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
 
স্থানীয়রা জানান, মরদেহটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মরদেহের পাশেই রক্তের দাগ দেখা গেছে। এসব আলামত দেখে তাদের ধারণা, যুবককে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। সাদ সান কারখানার শ্রমিক রতন বলেন, “সকালে আমি বাসায় ঘুমিয়ে ছিলাম। পাশের কক্ষের লোকজন মরদেহ দেখার খবর দিলে আমিও ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি মরদেহ পড়ে আছে এবং পুলিশ ঘটনাস্থলে এসেছে।”

আরও কয়েকজন শ্রমিক জানান, ময়লার ভাগাড় থেকে দুর্গন্ধ ছড়ানোর কারণে সেখানে বেশিক্ষণ থাকা সম্ভব হচ্ছিল না। মরদেহ পড়ে থাকার খবর শুনে তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে তদন্ত করতে দেখেছেন।

স্থানীয়দের ভাষ্য, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মরদেহটি ময়লার ভাগাড়ে ফেলে রেখে যায়। সকালে কারখানাগামী শ্রমিক ও পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি জানাজানি হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status