ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত অডিও: গাজীপুরে ছাত্রদলের এক নেতা বহিষ্কার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 June, 2026, 10:36 AM

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত অডিও: গাজীপুরে ছাত্রদলের এক নেতা বহিষ্কার

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত অডিও: গাজীপুরে ছাত্রদলের এক নেতা বহিষ্কার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যসংবলিত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় আরও একজন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণের নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গাজীপুর মহানগর ছাত্রদলের ৫১ নম্বর ওয়ার্ড সভাপতি রাতুল সিকদার অমিকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় ৪১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক কাওসার আহমেদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে দল।

এদিকে বহিষ্কৃত নেতা রাতুল সিকদার অমির বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের অভিযোগে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status