ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম উন্নয়নে নতুন অধ্যায়, সিডিএ চেয়ারম্যান হিসেবে প্রথম অফিস করলেন বেলায়েত হোসেন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 18 June, 2026, 11:31 AM

চট্টগ্রাম উন্নয়নে নতুন অধ্যায়, সিডিএ চেয়ারম্যান হিসেবে প্রথম অফিস করলেন বেলায়েত হোসেন

চট্টগ্রাম উন্নয়নে নতুন অধ্যায়, সিডিএ চেয়ারম্যান হিসেবে প্রথম অফিস করলেন বেলায়েত হোসেন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবস পালন করেছেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি সিডিএর চলমান উন্নয়ন প্রকল্প, নগর পরিকল্পনা এবং নাগরিক সেবার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।  

প্রথম কর্মদিবসে সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি চট্টগ্রাম নগরীর পরিকল্পিত উন্নয়ন, জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং চলমান প্রকল্পগুলোর গুণগত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সিডিএ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বিভিন্ন বিভাগের কার্যক্রম পর্যালোচনা করেন এবং গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত হন। একই সঙ্গে নাগরিকবান্ধব ও আধুনিক নগর গঠনে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে এক বছরের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তিনি সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমের স্থলাভিষিক্ত হয়েছেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status