|
পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস
মামুনুর রশীদ, পত্নীতলা
|
![]() পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস বুধবার (২৪ জুন) সকাল ১০ টায় নজিপুর পৌরসভার অধীনে বাদপুঁইয়ার জনবসতিহীন একটি স্থানে আটকৃত মালামাল ধ্বংস করা হয়েছে। উক্ত মালামালের মধ্যে তামাক জাতীয় পণ্য, মাদকদ্রব্য, ভাতীয় লবণ, জিরা, রেডিও সেট, কীটনাশক, ঘড়িসহ বিভিন্ন প্রকার পণ্য রয়েছে। যাহার আনুমানিক ওজন ২৩ মেট্রিক টন ও যার সিজার মূল্যে ৩০ লক্ষ ৭৪ হাজার ৭শ ৯ টাকা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও সদস্য সচিব, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ নওগাঁ গৌরব কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা, জেলা প্রশাসক প্রতিনিধি মো.রবিউল ইসলাম, সহকারী পরিচালক পত্নীতলা ব্যাটালিয়ন মো.হাচানুর রহমান, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর মো.নাজমুল হক,উপ-সহকারী পরিচালক, থানা পুলিশ প্রতিধিনি মো.সাইফুল ইসলাম,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মো.জাকির হোসেন, প্রসিকিউটর, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মো.রবিউল আওশাল,একাডেমিক সুপারভাইজার মো.মুরশিদুল আলম, গুদাম কর্মকর্তা মো.সাদ্দাম হোসেন প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
