|
নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
|
![]() নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস এর পর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক, নরসিংদী প্রেস ক্লাব সভাপতি মাখন দাসসহ জুলাইযোদ্ধা এবং জেলার বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নরসিংদীর শিল্পকলা একাডেমির মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় জুলাই অভ্যুত্থান ও স্মৃতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও নরসিংদীর সবকটি উপজেলা প্রশাসনের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয় । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
