ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
​আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Tuesday, 1 September, 2026, 11:51 AM

আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোজাম্মেল হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে কবি নজরুলের জীবনী নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক শৈলেন্দুনাথ সরকার।

​উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) এ. কে. এম. রায়হানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী ঘোষণা ও সভাপতির বক্তব্য দেওয়া হয়। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস, আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরজামাল খসরু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস. এম. হাফিজুর রহমান, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন, উপজেলা কৃষি অফিসার তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার প্রভাষ চন্দ্র সেন, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সরোয়ার হোসেন, আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, আলফাডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আলমগীর কবির এবং আলফাডাঙ্গা  প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. সেকেন্দার আলম।

​আলোচনা সভা শেষে আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেগম সালেহা একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় নির্ধারিত নজরুলসংগীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status