|
বর্তমান সরকার জনগনের মাঝে বিদ্যুৎ এবং গ্যাস পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
|
![]() বর্তমান সরকার জনগনের মাঝে বিদ্যুৎ এবং গ্যাস পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গতকাল সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলার সাথে মাদকের বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। পুলিশের একার পক্ষে মাদক নির্মুলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, এ জন্য সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। অপরাধীদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। অপরাধী যে পরিচয়ই বহন করুক তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের অর্জন গুলোকে নষ্ট করার জন্য একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তাদের উদ্দেশ্য বুঝতে হবে। তারা যেনো কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করতে না পারে সে জন্য আমাদের এই সরকারকে সহযোগিতা করতে হবে। জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের এমপি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ শিবপুর আসনের এমপি মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের এমপি ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
