|
ভূরুঙ্গামারীতে 'নজরুল বর্ষ' উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র্যালী ও আলোচনা সভা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে 'নজরুল বর্ষ' উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র্যালী ও আলোচনা সভা সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম , উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেন, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, আলফাজ আলম, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগনের অংশগ্রহণে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনচেতা চেতনার কবি। তাঁর লেখনীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানুষের মুক্তির যে বার্তা রয়েছে, তা বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া জরুরি। আলোচনা সভায় বক্তারা আরো বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম যুগে যুগে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য ও মানবিকতার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। নতুন প্রজন্মকে জাতীয় কবির সাহিত্য ও দর্শনের সঙ্গে পরিচিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
