ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩
মহাখালীর ভবনের আগুনও নিয়ন্ত্রণে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 10 September, 2026, 1:53 PM

মহাখালীর ভবনের আগুনও নিয়ন্ত্রণে

মহাখালীর ভবনের আগুনও নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর একটি ভবনের ছাদে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)  বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে এই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের এপেক্স শোরুমেও আগুন লেগেছিল। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এই আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, মহাখালীর এসকেএস শপিং মলের পেছনের ভবনের ছাদে এই আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভবনটির ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল ছিল বলে জানান তালহা বিন জসিম। এই আগুনে প্রচুর ধোঁয়া তৈরি হয়েছিল। তালহা বিন জসিম বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status