|
আলফাডাঙ্গায় তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ৩ মাসব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদর্শন করা হয়। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ, কে, এম রায়হানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা ফরিদুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস. এম. হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: প্রভাষ চন্দ্র সেন, মৎস্য কর্মকর্তা তরুণ বসু, গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল খান, টগরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিয়া আসাদুজ্জামান, বানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা খান ছোনিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. সরোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সিহাবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুল আলম খান। এছাড়াও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ প্লাটুনের পিইউও প্রভাষক মো. মোরাদ হোসেন তালুকদারের নেতৃত্বে এবং সেনাবাহিনীর কর্মরত লেন্স কর্পোরাল মো. শাহ আলমের তত্ত্বাবধানে চৌকস ক্যাডেটরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর কবিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও স্থানীয় সুধীজন। ভিডিও কনফারেন্স ও আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় আয়োজক ও অতিথিবৃন্দ চত্বরের বিভিন্ন স্থান ঘুরে ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
