ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩
দেবিদ্বারে ১৫ পিস ইয়াবাসহ বিতর্কিত লেইডী মাস্তান লাইলী গ্রেফতার
মেহেদী হাসান রিয়াদ, কুমিল্লা
প্রকাশ: Saturday, 12 September, 2026, 7:34 PM

দেবিদ্বারে ১৫ পিস ইয়াবাসহ বিতর্কিত লেইডী মাস্তান লাইলী গ্রেফতার

দেবিদ্বারে ১৫ পিস ইয়াবাসহ বিতর্কিত লেইডী মাস্তান লাইলী গ্রেফতার

কুমিল্লার দেবিদ্বারে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মাদক, নানা বিতর্কিত কর্মকাণ্ড ও কথিত ‘হানিট্র্যাপ’ চক্রের সাথে জড়িত লাইলী আক্তার ওরফে ‘লেইডী মাস্তান’ লাইলীকে (৪২) ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত (১২ সেপ্টেম্বর প্রহর) ১টা ২৫ মিনিটে দেবিদ্বার পৌরসভার ৫ নং ওয়ার্ডের নিউমার্কেট মেডিনোভা হাসপাতালের পেছনে ‘আহসান মঞ্জিল’-এর নিচ তলার একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

বিশ্বস্ত ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে এক মাদক কারবারি লাইলীর বাসায় ৫০০ পিস ইয়াবার একটি চালান পৌঁছে দেওয়ার গোপন সংবাদ পায় দেবিদ্বার থানা পুলিশ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেবিদ্বার থানার এসআই (নিরস্ত্র) সাগর বড়ুয়ার নেতৃত্বে একটি দল তাৎক্ষণিক ওই বাসায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে লাইলীকে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে নিচ তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে ব্যাপক তল্লাশি চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইলী তাঁর রান্নাঘরের চাউলের প্লাস্টিকের ড্রামের ভেতর মাদক রাখার কথা স্বীকার করেন। এরপর নারী পুলিশ কনস্টেবল শাহিনুর আক্তারের সহায়তায় তল্লাশি চালিয়ে ড্রামের ভেতর রাখা একটি নীল রঙের প্লাস্টিক বক্স থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ১৫ পিস ইয়াবার আনুমানিক মূল্য ৩,০০০ টাকা (প্রতি পিস ২০০ টাকা) এবং মোট ওজন ১.৫ গ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন যে, তিনি সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

অভিযান পরিচালনাকারী দল রাত ২টা ০৫ মিনিটে ঘটনাস্থলেই উপস্থিত সাক্ষীদের সম্মুখে ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে এবং জব্দ তালিকা প্রস্তুত করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধৃত লাইলী আক্তারের বিরুদ্ধে ইতিপূর্বেও হানিট্র্যাপ, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

উক্ত ঘটনায় এসআই সাগর বড়ুয়া বাদী হয়ে দেবিদ্বার থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। একই সাথে ঘটনার সাথে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফাতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status