কাশিয়ানীতে প্রবাসী আকাশের মিয়ার সন্তানের সুস্থতা ও নতুন ভবনে মিলাদ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Wednesday, 16 September, 2026, 11:13 AM
কাশিয়ানীতে প্রবাসী আকাশের মিয়ার সন্তানের সুস্থতা ও নতুন ভবনে মিলাদ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রামের ঐতিহ্যবাহী মিয়া পরিবারের কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক, গরিব-দুঃখী ও মেহনতী মানুষের বন্ধু এবং অসংখ্য মসজিদ-মাদ্রাসা ও এতিমখানার পৃষ্ঠপোষক মরিশাস প্রবাসী আকাশ মিয়া। ফরিদপুরের আলফাডাঙ্গা, বোয়ালমারী এবং পার্শ্ববর্তী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সমাজসেবায় বিশেষ অবদানের জন্য তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
(১৫ সেপ্টেম্বর) মঙ্গলবার যোহরের নামাজ শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া রোড মেডিকেল সংলগ্ন পিঙ্গুলিয়ায় প্রবাসী আকাশ মিয়ার নবনির্মিত ভবন ‘প্রবাসী আকাশ ভিলা’য় এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রবাসী আকাশ মিয়ার অতি আদরের সন্তান জাহিদ মিয়ার দীর্ঘদিনের অসুস্থতা থেকে দ্রুত সুস্থতা এবং তাদের নতুন ভবনে পরিবার-পরিজন নিয়ে ওঠা উপলক্ষে এই বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
উক্ত দোয়া মাহফিলে ফরিদপুরের আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানীর বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শতশত কোমলমতি শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
কাশিয়ানী উপজেলার খায়েরহাট মারকাজুস সুন্নাহ মুরতাজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আনিসুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পোনা মারকাজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল করীম ও শিক্ষার্থী বৃন্দ, আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম পশ্চিমপাড়া তালিমুল কোরান গোরস্থান মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মেহেদী হাসান ও শিক্ষার্থী বৃন্দ, আলফাডাঙ্গা উপজেলার তাহফিজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার মুহতামিম হাফেজ ইমামুদ্দিন ও শিক্ষার্থী বৃন্দ।
এছাড়াও ধলাইরচর দরবার শরীফের পীর সাহেব মুহাদ্দিস মুফতী রাকীবুল হাসান রাকীব, ধলাইরচর আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু মুসা, আকাশ মিয়ার চাচা টুকু মিয়া, ভগ্নিপতি বিল্লাল হোসেন, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আশিকুর রহমান হৃদয় আশিক এবং আলফাডাঙ্গা সদর ইউনিয়নের সাবেক সদস্য রফিক মিয়াসহ দুই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। উল্লেখ্য, প্রবাসী আকাশ মিয়ার সন্তানের দ্রুত রোগমুক্তি কামনায় গত তিন দিন ধরে বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ধারাবাহিকভাব তবারক বিতরণ করা হচ্ছে।