ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩
পুলিশ অভিযান চালিয়ে ১৮০ লিটার চোলাই মদসহ একজন আটক
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Saturday, 19 September, 2026, 11:31 AM

পুলিশ অভিযান চালিয়ে ১৮০ লিটার চোলাই মদসহ একজন আটক

পুলিশ অভিযান চালিয়ে ১৮০ লিটার চোলাই মদসহ একজন আটক

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া রাবার বাগান ফরেনার্স চেক পোস্টে অভিযান চালিয়ে ১৮০ লিটার চোলাই মদসহ একজকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে চেকপোস্টে এ অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ করে পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম মোঃ ইমাম উদ্দিন সাব্বির (২৫)। সে ৩নং ঘাগড়া ইউনিয়নের চম্পাতলী ৮নং ওয়ার্ডের মোঃ কামাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বাবার বাগান ফরেনার্স চেক পোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে সন্দেহভাজন সিএনজি অটোরিক্সাটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় বস্তা ও স্যালাইনের ব্যাগ ভর্তি ১৮০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও একটি সিএনজি অটোরিক্সা'সহ মোঃ ইমাম উদ্দিন সব্বিরকে আটক করা হয়। 

কাউখালী এসআই(নিঃ) মোঃ জিন্নাত খানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে অংশগ্রহণ করে।

 আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন কাউখালী থানার ওসি এনামুল হক চৌধুরী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status