ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩
দুর্গাপুরে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ পালিত
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Saturday, 19 September, 2026, 11:38 AM

দুর্গাপুরে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ পালিত

দুর্গাপুরে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ পালিত

আজকের আধুনিক ভোগবাদী ও পুঁজিবাদী সমাজে, যেখানে বৈষম্য ও অন্যায় নতুন নতুন রূপে শিকড় পোঁড়ায়, সেখানে সুকান্তের কবিতা আমাদের মানবিক হতে শেখায়। বাংলা সাহিত্যের অসীম আকাশে আবির্ভূত হয়েছিলেন দীপ্ত ধূমকেতুর মতো, তেমনই বিদায় নিয়েছিলেন উল্কার গতিতে। ক্ষণজন্মা এই কবি স্বল্পায়ু জীবনে যে দোর্দন্ডপ্রতাপে সাহিত্য জগতে রাজত্ব করে গেছেন কবি সুকান্ত ভট্রাচার্য। তরুণ এই কবির নাম সমকালের সীমা ছাড়িয়ে চিরকালের জন্য খোদাই হয়ে আছে। কৈশোর ও তারুণ্যের দীপ্ত স্পর্ধা যখনই মাথা তুলে দাঁড়াতে চায়, পরাধীনতা ও শোষণের বিরুদ্ধে যখনই ওঠে প্রতিবাদের ঝড়, তখনই অবধারিতভাবে বাংলা ভাষাভাষী মানুষের সামনে এসে দাঁড়ায় একটি নাম কবি সুকান্ত ভট্টাচার্য। 

বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুন কবিকে স্মরণ করে রাখতে উদীচী শিল্পীগোষ্ঠী দুর্গাপুর শাখার আয়োজনে জন্ম শতবর্ষ উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে, কমরেড মণি সিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে নানা আয়োজনে এ কর্মসুচী পালিত হয়।

সর্বস্তরের অংশগ্রহণে বর্নাঢ্য শোভাযাত্রা শেষে উদীচী দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি কমরেড শামছুল আলম খানের সভাপতিত্বে, সিপিবি‘র সাবেক সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা, বিশিষ্ট সমাজসেবক ডাঃ দিবালোক সিংহ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, সাবেক প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্ত্তী, কবি আবুল বাশার, কবি জীবন চক্রবর্ত্তী, কবি লোকান্ত শাওন, কবি সায়মন খান, কবি শফিউল আলম স্বপন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে যার কলম আক্ষরিক অর্থেই হয়ে উঠেছিল শাণিত অস্ত্র, শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়েও সেই কিশোর কবির সৃষ্টি সমান প্রাসঙ্গিক, সমান উদ্দীপনাময়। সুকান্ত কেবল দ্রোহের কবি ছিলেন না; তিনি একাধারে ছিলেন গীতিকার, প্রাবন্ধিক, রূপকার এবং দক্ষ রাজনৈতিক সংগঠক। সুরকার পঙ্কজ মল্লিকের সুরে তার লেখা গানের গ্রহণযোগ্যতা প্রমাণ করে, সাহিত্যের নানা শাখায় তার স্বচ্ছন্দ বিচরণ ছিল। কবির জন্মদিনে তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। নতুন প্রজন্মকে কবি সুকান্তের আদর্শে জীবন গড়ে তুলতে আহবান জানানো হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status