|
শ্রীবরদী সীমান্তের গারো পাহাড় থেকে আবারো বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার
রাকিবুল হাসান খোকন,শেরপুর
|
![]() শ্রীবরদী সীমান্তের গারো পাহাড় থেকে আবারো বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার ২৬শে সেপ্টেম্বর শনিবার সকালে ৩৯ বিজিবির তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রনিশিমুল ইউনিয়নের খ্রিষ্টান পাড়া গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের আমদানি নিষিদ্ধ ৯৬ বোতল মদ উদ্ধার করে। বিজিবির দাবি অভিযান কালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মদ ভর্তি কার্টুন রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক ও চোরা কারবারি দলের সদস্যরা। ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো রবিউল ইসলাম মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে শনিবার দুপুরে বলেন, উদ্ধারকৃত মদ গুলি পার্শ্ববর্তী ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছিল। উদ্ধারকৃত ৯৬ বোতল ভারতীয় মদের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৪৪ হাজার টাকা। আইনগত প্রক্রিয়া শেষে মদের বোতলগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য শ্রীবরদী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে দীর্ঘদিন যাবত একটি সঙ্ঘবদ্ধ চক্র পার্শ্ববর্তী ভারত থেকে অবৈধভাবে মাদক, গরু, ইলেকট্রিক সামগ্রী, প্রসাধনী ও কসমেটিক সামগ্রী, যানবাহনের যন্ত্রাংশ, ঔষধ সামগ্রী, জিরা সহ মসলা সামগ্রী, শিশু খাদ্য সহ বিভিন্ন সামগ্রী এনে দেশের বিভিন্ন স্থানে নিবিঘ্নে পাঁচার করে আসছে। বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে ভারতীয় মাদক, গরু সহ বিভিন্ন সামগ্রী আটক হলেও। আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোন অভিযান চোখে পড়ছে না সীমান্ত জনপদ এলাকায়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
