ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
৩৩ হাজার ৪২৮ ইয়াবাসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামের পটিয়া-সাতকানিয়ায় এসআরবির পৃথক অভিযান
মো. মোক্তার হোসেন বাবু
প্রকাশ: Saturday, 26 September, 2026, 6:16 PM

চট্টগ্রামের পটিয়া-সাতকানিয়ায় এসআরবির পৃথক অভিযান

চট্টগ্রামের পটিয়া-সাতকানিয়ায় এসআরবির পৃথক অভিযান

চট্টগ্রামের পটিয়া ও সাতকানিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৩৩ হাজার ৪২৮ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

এসআরবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩০ হাজার টাকা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের লোহাগাড়া থানার চুনতি নয়াপাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে মো. আকিব (২১) এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার কুসাখালী এলাকার মো. জসিম উদ্দিন (৫০) ও রিমা বেগম (৩৫)।

এসআরবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সাতকানিয়ার ছদাহা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি সবুজ রঙের নম্বরবিহীন সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। সেখান থেকে চালক মো. আকিবকে আটক করা হয়।

পরে সিএনজির যাত্রী সিটের পেছনে সাদা প্লাস্টিকের ব্যাগে স্কচটেপে মোড়ানো চারটি বান্ডেল পাওয়া যায়। এসব বান্ডেল থেকে ৩১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৯৩ লাখ টাকা।

অপর অভিযানে পটিয়া থানার কমল মুন্সীর হাটের দক্ষিণে মেগা ইন্টারন্যাশনাল হলের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় এসআরবি সদস্যরা। এ সময় ‘তিশা প্লাটিনাম’ পরিবহনের একটি বাস থেকে যাত্রীবেশে থাকা জসিম উদ্দিন ও রিমা বেগমকে আটক করা হয়।

তাদের শরীর তল্লাশি করে কোমরের বিশেষ স্থানে কালো স্কচটেপে মোড়ানো ছয়টি পোটলা পাওয়া যায়। সেগুলো খুলে ২ হাজার ৪২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া ও সাতকানিয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন, উদ্ধার মাদক ও জব্দ করা সিএনজি অটোরিকশা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status