ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩
ওয়াদুদ ভূঁইয়ার উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি-ছাত্রদলের সরেজমিন পরিদর্শন
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Thursday, 24 September, 2026, 6:10 PM

ওয়াদুদ ভূঁইয়ার উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি-ছাত্রদলের সরেজমিন পরিদর্শন

ওয়াদুদ ভূঁইয়ার উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি-ছাত্রদলের সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়ির দীঘিনালায় বিভিন্ন এলাকার চলমান ও প্রস্তাবিত উন্নয়নকাজের অগ্রগতি এবং স্থানীয় জনগণের সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২৬) বিকেল সাড়ে ৪ ঘটিকার দিকে উপজেলার কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে বিভিন্ন সড়ক, সেতু, নদীভাঙনকবলিত এলাকা, বিদ্যালয় ও মসজিদের অবস্থা ঘুরে দেখেন নেতৃবৃন্দ। এ সময় কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকার পাশ দিয়ে প্রবাহিত মাইনী নদীর ভাঙন পরিস্থিতি বিশেষভাবে পর্যবেক্ষণ করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে মাইনী নদীর ভাঙনে উত্তর হাচিনসনপুর এলাকার বসতবাড়ি, কৃষিজমি ও যোগাযোগব্যবস্থা হুমকির মুখে রয়েছে। নদীর তীর রক্ষায় প্রায় ৪০০ মিটার পাড় বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

পরিদর্শনে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান, জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সহসম্পাদক মো. উজ্জ্বল, জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, দীঘিনালার মানুষের দীর্ঘদিনের সমস্যা ও প্রয়োজনগুলো সরেজমিনে দেখতেই বিভিন্ন এলাকা পরিদর্শন করছি। কোথায় রাস্তা, সেতু কিংবা নদীভাঙনের সমস্যা রয়েছে, সেসব বিষয় চিহ্নিত করে সংশ্লিষ্টদের কাছে তুলে ধরা হবে। বিশেষ করে মাইনী নদীর ভাঙন রোধে ৪০০ মিটার পাড় বাঁধের উদ্যোগটি স্থানীয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ।

জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ বলেন, “নির্বাচনের আগে মানুষের কাছে যে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। দীঘিনালার প্রত্যন্ত এলাকার মানুষের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্থানীয়দের সমস্যাগুলো এমপি ওয়াদুদ ভূঁইয়ার কাছে তুলে ধরা হবে এবং প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

পরিদর্শন শেষে নেতৃবৃন্দ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status