ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩
বাঘাইছড়িতে কাচালং সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও ওরিয়েন্টেশন
রুপম চাকমা বাঘাইছড়ি
প্রকাশ: Thursday, 24 September, 2026, 6:12 PM

বাঘাইছড়িতে কাচালং সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও ওরিয়েন্টেশন

বাঘাইছড়িতে কাচালং সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও ওরিয়েন্টেশন

রাঙামাটির বাঘাইছড়িতে কাচালং সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ব্যাচ পরিয়ে সম্মাননা জানানো হয়। পরে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-শৃঙ্খলা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য দেবপ্রসাদ দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আফসার হোসেন।
এ ছাড়া কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক, নবীন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

কলেজের প্রভাষক কনি চাকমার সঞ্চালনায় বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কলেজজীবন জ্ঞানচর্চা ও নিজেকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। নিয়ম-শৃঙ্খলা মেনে নিয়মিত কলেজে আসা, মানবিক মূল্যবোধ ধারণ করা এবং অন্যকে সম্মান করার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, শুধু স্বপ্ন দেখলেই হবে না; অধ্যবসায়ের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। মাদকের ভয়াবহতা থেকে নিজেদের দূরে রেখে সচেতন ও জাগ্রত থাকতে হবে। শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য শুধু ব্যক্তিগত উন্নতি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে দেশ গঠনে ভূমিকা রাখা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status