ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 September, 2026, 11:27 AM

মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী

মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলার কাশিনগর আল আমিন মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় তারা। চার দিনেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ দুই শিক্ষার্থীর বাড়ি উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামে।

জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কাশিনগর আল আমিন মাদ্রাসায় যেতে বাড়ি থেকে বের হয় মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার। এরপর রাত পর্যন্ত তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু দীর্ঘ গত চার দিন অতিবাহিত হলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ফলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

এদিকে মাহিমা আক্তার মাহির নিখোঁজের বিষয়ে তার মা তাছলিমা আক্তার বাদি হয়ে থানায় জিডি করেছেন। 

নিখোঁজ মাহিয়া আক্তার মাহির মা তাছলিমা আক্তার বলেন, আমার মেয়ে বৃহস্পতিবার মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বিকাল পর্যন্ত বাড়িতে না আসায় আমরা চারদিকে খোঁজখবর নিই। না পেয়ে থানায় জিডি করেছি। আমার মেয়ের সন্ধান চাই।

কাশিনগর আলা আমিন মাদ্রাসার অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার মাদ্রাসা উপস্থিত হয়নি তারা। তাদের পরিবারের মাধ্যমে জানতে পারি, তারা দুজন মাদ্রাসার আসার পথে নিখোঁজ হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, আজ বিকেলে দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status