|
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৮, জব্দ ২৮ হাজার ইয়াবা
মো. মোক্তার হোসেন বাবু
|
![]() চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৮, জব্দ ২৮ হাজার ইয়াবা রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত রেঞ্জের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযান ও নিয়মিত কার্যক্রমে এসব গ্রেপ্তার ও মাদক জব্দ করা হয়। সোমবার চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৫২৮ জনের মধ্যে নিয়মিত মামলায় ৭৮ জন, পূর্ববর্তী মামলায় ১১০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১২ জন রয়েছেন। এ ছাড়া কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৫১ জন, বিভিন্ন মামলার পরোয়ানায় ৯৬ জন এবং সাজা পরোয়ানা মূলে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১৩৯ জনকে। তাদের মধ্যে মাদক বহনের অভিযোগে দুজন এবং মাদক সেবনের অভিযোগে ১৩৭ জন রয়েছেন। এর বাইরে নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১৭৯ জন। অভিযানে মাদক উদ্ধারেও বড় সাফল্য পেয়েছে পুলিশ। জব্দ করা হয়েছে ২৭ হাজার ৯৯৫ পিস ইয়াবা, ৪ কেজি ২৩০ গ্রাম গাঁজা এবং ১৬৯ লিটার চোলাই মদ। এদিকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ১৩ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ ঘটনায় ২৮টি মাদক মামলা করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
