|
গলাচিপায় আভাস কর্তৃক দুর্যোগ ব্যবস্থপনা ইউনিয়ন কমিটি গঠন ও আলোচনাসভা
জসিম উদ্দিন, পটুয়াখালী
|
|
গলাচিপায় আভাস কর্তৃক দুর্যোগ ব্যবস্থপনা ইউনিয়ন কমিটি গঠন ও আলোচনাসভা আরএমএনসিএএইচ প্রজেক্ট এর আওতায় আভাস কর্তৃক আয়োজিত পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নে ৫১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর বেলা ১১ টায় বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের হলরুমে এই কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত থাকেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কাওছার আহম্মেদ। এছাড়া আরো উপস্থিত থাকেন আভাস ফিল্ড ফেসিলিটি অফিসার মো. আবদুর জব্বার, ইউনিয়ন সুপারভাইজার স্নিগ্ধা আক্তারসহ আরো অনেকে। এসময় সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে আলোচনা এবং কমিটির দায়িত্ব ও কার্যাবলী নিয়ে আলোচনাসহ বিভিন্ন আলোচনা করা হয়।আলোচনায় বিশেষ করে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাষ্ট্রের পাশাপাশি স্থানীয় সেচ্ছাসেবী তৈরি করে রাষ্ট্রের পাশে এসে সহোযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সবশেষে কথা হলো ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি দুর্যোগকালীন সময়ে স্থানীয় জনগনের স্বাস্থ্য সুরক্ষা, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এছাড়াও দুর্যোগ মোকাবেলায় সচেতনতা মূলক পরামর্শ প্রদান করা সহ তাদের পাশে দাড়াতে হবে এবং জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে তৎপরতা বৃদ্ধি করতে হবে। এতে করে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যাবে বলে মনে করেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
