ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩
ভূরুঙ্গামারীতে পিপিআর টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Thursday, 1 October, 2026, 8:09 PM

ভূরুঙ্গামারীতে পিপিআর টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

ভূরুঙ্গামারীতে পিপিআর টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

'পিপিআর মুক্ত দেশ গড়ি, ছাগল ও ভেড়া সুস্থ রাখি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের
ভূরুঙ্গামারীতে  পিপিআর টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি কার্যালয়ের আয়োজনে হাসপাতাল চত্বরে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্ত করণে বিনামূল্যে পিপিআর টিকার (চতুর্থ ডোজ) প্রদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশিকুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান, উপজেলা যুবদল সভাপতি রফিকুল ইসলাম শান্ত, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফেরদৌস হোসেন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন।

উল্লেখ্য উপজেলার ১০টি ইউনিয়নে ওয়ার্ড পর্যায় পর্যন্ত ক্যাম্প করে প্রাথমিকভাবে ২৯ হাজার ছাগল ও ভেড়াকে টিকা প্রদান করা হবে। ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status