|
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, নির্বাচনের আগে বিএনপি সরকার বলেছিল চার কোটির ঊর্ধ্বে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে বাংলার মানুষের জন্য হেল্থ কার্ডও আসবে। কায়সার কামাল বলেন, কলমাকান্দার লেংগুরায় এমনও দেখা গেছে, বিল্ডিংওয়ালা মানুষকেও ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তার মেয়ের বিয়ে হয়েছে ঈশ্বরগঞ্জে, সেই মেয়ের নামেও ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। এরকম কিছু অনিয়মও হয়েছিল। সে কারণে আমরা নিয়মের মধ্যে আসার চেষ্টা করছি। দুর্গাপুরের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, দুর্গাপুরে যখন ফ্যামিলি কার্ডগুলো আসবে, তখন ১০ জন সুপারভাইজার এবং ৯৭ জন তথ্য সংগ্রহকারী কাজ করবেন। আপনাদের এই ৯৭ জন এবং ১০ জনের ওপর নির্ভর করবে আমার ঈমানি দায়িত্বটা আমি রক্ষা করতে পারতেছি কিনা। তিনি আরো বলেন, আপনারা সকলেই দল-মতের ঊর্ধ্বে থেকে এলাকা থেকে তথ্যগুলো সংগ্রহ করবেন। বিভিন্ন এলাকায় গিয়ে কুঁড়ে ঘর অথবা ঘর নেই এমন ছাপরা ঘর থেকে তথ্য সংগ্রহ করবেন। এ কাজে হয়তো অনেক বাধা আসতে পারে, তবে কোনো বাধা মানবেন না। আল্লাহ বা সৃষ্টিকর্তাকে হাজির-নাজির করে নিজেদের মেধা ও সততা দিয়ে নামগুলো লিপিবদ্ধ করবেন। কারণ এই কাজের জন্যই আপনাদের মেধার পরীক্ষা নেওয়া হয়েছে। তিনি বলেন, এই দুর্গাপুরে একজনও দরিদ্র মানুষ যেন ফ্যামিলি কার্ড থেকে বঞ্চিত না হয়। সেই দায়িত্বটি আপনাদের। আশা করছি আপনারা আপনাদের ঈমানের সঙ্গে দায়িত্বটা পালন করবেন। কারো সাথে আপোশ করবেন না। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায়, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাতের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা অফিসার তারেক হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠিনক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার সহ পৌর বিএনপির সভাপতি আতাুর রহমান ফরিদ, সাধারন সম্পাদক হারেজ গনি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সন্চালনা করেন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
