ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
মেঘনা ব্যাংকের বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 7 October, 2026, 9:35 PM

মেঘনা ব্যাংকের বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু

মেঘনা ব্যাংকের বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু

মেঘনা ব্যাংক পিএলসি. মেঘনা-পে-এর (MeghnaPay) মাধ্যমে বাংলা কিউআর (Bangla QR) পেমেন্ট সেবা চালু করেছে। সমন্বিত ডিজিটাল পেমেন্ট সুবিধা সম্প্রসারণ এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে এটি মেঘনা ব্যাংকের আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মেঘনা ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মিজানুর রহমান বাংলা কিউআর পেমেন্ট সেবাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ছাদেকুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক; জনাব মোমতাজুল করিম এন আহমেদ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সেবার মাধ্যমে মেঘনা ব্যাংকের গ্রাহকরা এখন মেঘনা-পে অ্যাপ ব্যবহার করে যেকোনো মার্চেন্টের “বাংলা কিউআর” কোড স্ক্যান করে স্মার্টফোন দ্বারা সরাসরি পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন, যা তাদের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করে তুলবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status