নাটোরের সিংড়া হাতিয়ান্দহ ইউনিয়নে পাট সাঐল গ্রামের মরহুম হাসেম আলী সরকারের ছেলে রেজাউল করিম সরকার (৬৩) বৈদ্যুতিক শর্টসার্কিটে নিহত।
৭ অক্টোবর বুধবার সকাল ১০টায় শুকান গাড়ির বিলে তার নিজস্ব পুকুর পাড়ে ছোট্ট ঘরে রাখা মাছের খাদ্য নেয়ার উদ্দেশ্যে যায়।
কিন্তু দুঃখের বিষয় ছোট্ট ঐ টিনের ঘরে আগেই থেকেই বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে পুরো ঘর বিদ্যুৎ হয়েছিল । তিনি তা জানতেন না জরুরী প্রয়োজনে প্রথমে তার বাম হাত ঘরের ভিতর প্রবেশ করান, প্রবেশ করার সঙ্গে সঙ্গেঈ তার বাম হাত আটকা পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওই সময় ওই মাঠে কেউ ছিলনা তবে পার্শ্ববর্তী কুশাবাড়ি গ্রামের একটি ছেলে ঘাস কাটতে এসে ছোট্ট ঘরের পাশে এ অবস্থায় লোকটিকে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে পাট সাঐল গ্রামের লোকজন ছুটে এসে এই মর্মান্তিক ঘটনা দেখতে পেয়ে তার আত্মীয়-স্বজন ও গ্রামবাসী মিলে মরহুমের লাশটি বাসায় নিয়ে যায়।
তৎক্ষণাৎ সিংড়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গ্রামবাসীর বিবরণ অনুযায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রফিকুল ইসলামকে জানানো হলে এ ঘটনা সত্যতা স্বীকার করে তিনি মরহুমের লাশ দাফন করার অনুমতি প্রদান করেন।