ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
পোশাক তৈরির ভ্রাম্যমাণ প্রশিক্ষণের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 7 October, 2026, 5:03 PM

পোশাক তৈরির ভ্রাম্যমাণ প্রশিক্ষণের উদ্বোধন

পোশাক তৈরির ভ্রাম্যমাণ প্রশিক্ষণের উদ্বোধন

বেকারত্ব দূরীকরণ, দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পোশাক তৈরি ট্রেডে ২১ দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঝহারুল ইসলাম, লাল মোহাম্মদসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ২১ দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ৩০ জন নারী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পোশাক তৈরির বিভিন্ন বিষয়ে হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজ উদ্যোগে পোশাক তৈরির কাজ শুরু করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status