ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
ধর্ষণচেষ্টার মামলাকে মিথ্যা দাবি করে নাটোরে অভিযুক্তের মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 7 October, 2026, 4:36 PM

ধর্ষণচেষ্টার মামলাকে মিথ্যা দাবি করে নাটোরে অভিযুক্তের মানববন্ধন

ধর্ষণচেষ্টার মামলাকে মিথ্যা দাবি করে নাটোরে অভিযুক্তের মানববন্ধন

নাটোর সদর উপজেলার হালশা ইউনিয়নের সুলতানপুর এলাকায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করে মানববন্ধন করেছেন মামলার অভিযুক্ত মোঃ মহসিন আলী (৪০) ও এলাকাবাসী। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সুলতানপুর এলাকায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অভিযুক্ত মহসিন আলী দাবি করেন, তার বিরুদ্ধে মোঃ রিপন হোসেন (৩০) যে অভিযোগ করেছেন, সেটি সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক। তিনি মামলাটি প্রত্যাহারসহ সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এর আগে গত ২২ সেপ্টেম্বর সুলতানপুর-ফুলসর এলাকার একটি লেবু বাগানসংলগ্ন এলাকায় এক গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে—এমন অভিযোগ করেন ওই নারীর স্বামী মোঃ রিপন হোসেন। এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় মহসিন আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ওই গৃহবধূ বাড়ি ফেরার পথে মহসিন আলী তার পথরোধ করেন এবং একপর্যায়ে তাকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। গৃহবধূর চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, মহসিন আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে। এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দাও মামলাটিকে মিথ্যা দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

মানববন্ধনে স্থানীয়দের কেউ কেউ ওই নারীর বিরুদ্ধে অতীতেও বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলে তাকে দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status