ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২৩ আশ্বিন ১৪৩৩
চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 8 October, 2026, 8:03 PM

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

জাতীয় নিরাপদ সড়ক দিবস (২২ অক্টোবর) সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে একটি কমিউনিটি সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার। দায়িত্বশীল রাইডিং ও নিরাপদ সড়কের প্রতি উবারের প্রতিশ্রুতির অংশ হিসেবে বৃহস্পতিবার করা হয় এই আয়োজন।

কর্মসূচিতে উবার বাইক চালকদের হাতে হেলমেট, রাইডিং গ্লাভস ও রিফ্লেক্টিভ ভেস্টসহ মোটরসাইকেলের প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে চালকদের পাশাপাশি কমিউনিটির প্রতিনিধি ও স্থানীয় নেতারাও অংশ নেন।

এই আয়োজনের মধ্য দিয়ে উবারের তিন মাসব্যাপী সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন ‘রাইড সেফ. অ্যারাইভ সেফ’-এর যাত্রা শুরু হলো, যা চলবে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশে উবারের চলমান সড়ক নিরাপত্তা কার্যক্রমের ধারাবাহিকতায় এই ক্যাম্পেইনে দুর্ঘটনা প্রতিরোধমূলক নিরাপত্তা চর্চা এবং চালকদের সার্বিক কল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সড়ক নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব। চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি নিরাপদ সড়ক নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সড়ক নিরাপত্তা সচেতনতার সঙ্গে প্রযুক্তির মাধ্যমে আয়ের সুযোগকে যুক্ত করা উদ্যোগ চালক ও কমিউনিটি উভয়ের জন্য উপকারী হতে পারে। দায়িত্বশীল রাইডিং উৎসাহিত করা এবং আয়ের সুযোগ তৈরিতে উবারের উদ্যোগকে আমি প্রশংসা করি। উবারের এ ধরনের উদ্যোগের পাশে আমি সবসময় থাকব এবং সহযোগিতা অব্যাহত রাখব।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, সড়ক নিরাপত্তা দায়িত্বশীল আচরণ, সচেতনতা এবং সব অংশীজনের সহযোগিতার ওপর নির্ভর করে। মোটরসাইকেল চালকদের নিরাপদ রাইডিংয়ের চর্চা অনুসরণে উৎসাহিত করা এবং সড়কে আরও বেশি সচেতনতা তৈরিতে উবারের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সরকারি ও বেসরকারি অংশীজনদের ধারাবাহিক সহযোগিতা আমাদের সড়কগুলোকে আরও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কর্মসূচির বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি হেড এস এম জামশেদ হাসান বলেন, উবারের প্রতিটি কাজের কেন্দ্রে রয়েছে নিরাপত্তা। দায়িত্বশীল রাইডিং উৎসাহিত করতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমরা সরকার ও অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তি, শিক্ষা ও সহযোগিতার মাধ্যমে আমরা প্রতিটি বাইক ট্রিপকে আরও নিরাপদ করতে চাই, একই সাথে প্ল্যাটফর্মের মাধ্যমে চালকদের জন্য আয়ের সুযোগ তৈরি করতে চাই।

বাইক যাতায়াত আরও নিরাপদ করতে প্রযুক্তি ও সচেতনতায় বিনিয়োগ অব্যাহত রেখেছে উবার। হেলমেট সেলফি, রাইডার সেফটি রিমাইন্ডার, জিপিএস ট্র্যাকিং ও এসওএস সাপোর্টের মতো ফিচারগুলো দায়িত্বশীল রাইডিংয়ে উৎসাহ দেয় এবং পুরো যাত্রায় বাড়তি সহায়তা নিশ্চিত করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status