|
সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা, ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
|
![]() সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা, ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ রোববার (১১ অক্টোবর) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু হয়। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে এ কর্মসূচি পালিত হয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় সাজেকে বেড়াতে যাওয়া পর্যটকেরা আটকা পড়েন। ![]() সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা, ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ এদিকে সাজেকের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সেখানে যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
