|
নিরাপত্তাজনিত কারণে ঢাকা–দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান
নতুন সময় প্রতিবেদক
|
![]() নিরাপত্তাজনিত কারণে ঢাকা–দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইটটির পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার নতুন সময়সূচি সম্পর্কে আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টা নাগাদ হালনাগাদ তথ্য জানানো হবে। ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ। একই সঙ্গে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করা হয়েছে। তবে কী ধরনের নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটি স্থগিত করা হয়েছে, বিজ্ঞপ্তিতে তা বিস্তারিত জানানো হয়নি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
