ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র
সায়ীদ আবদুল মালিক, ব্যাংকক (থাইল্যান্ড) থেকে
প্রকাশ: Wednesday, 14 October, 2026, 4:00 PM

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং বিদ্যমান সংকট মোকাবিলায় সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এ সহযোগিতার বিষয়ে অগ্রগতি ও নিশ্চয়তা পাওয়া যেতে পারে বলে আশা করছে বাংলাদেশ।

গতকাল বুধবার সকালে ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগসহ সংশ্লিষ্ট পক্ষগুলো বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির পেছনে আগের সরকারের সময় থেকে চলে আসা সমস্যাগুলো বিবেচনায় নিচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবও বাংলাদেশের অর্থনীতিতে পড়েছে বলে তারা মনে করছে।

অর্থনৈতিক উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিদ্যমান সংকট মোকাবিলা এবং অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে সংশ্লিষ্ট পক্ষগুলোর ধারণা। এ কারণে আইএমএফ, বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগসহ বিভিন্ন পক্ষ বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিচ্ছে।

তিনি আরও জানান, এসব সহযোগিতার বিষয়ে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে অগ্রগতি এবং সুনির্দিষ্ট নিশ্চয়তা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি ও মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, তা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করছে সরকার। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আশ্বাস এবং অন্যান্য উন্নয়ন সহযোগীর সঙ্গে আলোচনার অগ্রগতি বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status