|
১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত
নতুন সময় ডেস্ক
|
![]() ১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত ২০১০ সালের ঘটনা। ঝাঁসির প্রেমনগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক যুবক তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদের জেরে রাখি সাওয়ান্তের সঞ্চালনায় একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন। অভিযোগ ওঠে, ওই শো-এর মঞ্চেই রাখি লক্ষ্মণের বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেন। অনুষ্ঠানটি সম্প্রচারের পর ভয়ংকর মানসিক অবসাদ ও সামাজিক হেনস্তার শিকার হন ওই যুবক। মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে সে বছরই তিনি মারা যান লক্ষ্মণ। ![]() ১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত ঝাঁসির জেলা সরকারি আইনজীবী মৃদুলকান্ত শ্রীবাস্তব জানিয়েছেন, মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খুব দ্রুত রাখি সাওয়ান্তকে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে। ১৬ বছর আগের এই মর্মান্তিক ঘটনার জেরে এখন এই অভিনেত্রীর মাথার ওপর গ্রেপ্তারির খাঁড়া ঝুলছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
