|
কুর্মিটোলা গলফ কোর্সে ৯ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্ণামেন্ট ২০২৬ উদ্বোধন
নতুন সময় প্রতিবেদক
|
![]() কুর্মিটোলা গলফ কোর্সে ৯ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্ণামেন্ট ২০২৬ উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী এবং উন্নয়ন প্রকল্পের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মো. আরমান আলী ভূঁইয়াসহ কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আয়োজিত এ প্রতিযোগিতায় কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি-বিদেশি সদস্যসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের নারী ও পুরুষ গলফাররা বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন। টুর্নামেন্টে দেশি-বিদেশি ৬৫০ জনের বেশি গলফার অংশ নিচ্ছেন । টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৫ অক্টোবর রবিবার সন্ধ্যা ৮টায় কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং কুর্মটোলা গলফক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ–জামান। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
